বাংলাদেশে চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের টিকা উৎপাদনে একটি ত্রিপক্ষীয়চুক্তি সই হয়েছে।

বাংলাদেশে চীনা প্রতিষ্ঠান সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের টিকা উৎপাদনে একটি ত্রিপক্ষীয়চুক্তি সই হয়েছে।

চুক্তি অনুযায়ী ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড চীন থেকে উপাদান এনে দেশে টিকা উৎপাদন করবে।প্রতিষ্ঠানটি প্রতিমাসে চার কোটিডোজ টিকা উৎপাদন করতে পারবে।সোমবার স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, ঢাকায় নিযুক্তচীনের রাষ্ট্রদূত লি জিমিং ও ইনসেপ্টা ভ্যাকসিন-এর চেয়ারম্যান আবদুল মুক্তাদির চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রীড. আবদুল মোমেনসহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশে সিনোফার্মের টিকা তৈরি সংক্রান্ত ত্রিপক্ষীয় চুক্তি সই

চুক্তি সই শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, তিন পক্ষের চুক্তি হয়েছে। চীন থেকে বাল্ক উপাদান আসবে। এখানেটিকা তৈরি করবে ইনসেপ্টা।অভ্যন্তরীণ চুক্তি বা সমঝোতার মাধ্যমে এই টিকা সরকার কিনে নেবে।

টিকার দামের বিষয়ে মন্ত্রী বলেন, চীন থেকে যে দামে কেনা হয়েছে তার চেয়ে দাম কম হবে। তবে তা আলোচনা করে ঠিক করাহবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে চায়না সিনোফার্ম ইন্টারন্যাশনাল করপোরেশনের প্রধান প্রকৌশলী ফু ইয়াং বলেন, সহ-উৎপাদনের এ উদ্যোগে সবার জন্যে টিকার সহজলভ্যতা নিশ্চিতকরণ নতুন মাত্রা পাবে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত বিভিন্ন মাধ্যম থেকে মোট তিন কোটি ১০ লাখ ডোজ ভ্যাকসিন পাওয়া গেছে। এর মধ্যেপ্রথম ডোজের এক কোটি ৫৪ লাখ ও দ্বিতীয় ডোজের ৫৪ লাখসহ মোট দুই কোটি ডোজ টিকা দেয়া হয়েছে। বর্তমানে এক কোটিডোজ টিকা মজুত আছে।

চীনা প্রতিষ্ঠান সিনোফার্ম থেকে কোভ্যাক্স সুবিধা ও উপহারসহ মোট এক কোটি ৩৫ লাখ ডোজ টিকা আসার তথ্য জানিয়েছেনস্বাস্থ্যমন্ত্রী। এছাড়া সিনোফার্ম থেকে ৬ কোটি ডোজ টিকা আনতে বাংলাদেশ সরকার চুক্তি সই করেছে।

বাংলাদেশে জনসংখ্যার অনুপাতে ১৩ কোটি মানুষকে ২৬ কোটি ডোজ টিকা দিতে হবে। টিকা গ্রহণে আগ্রহী মানুষের তুলনায়মজুত কম থাকায় বিভিন্ন উৎস থেকে টিকা সংগ্রহের চেষ্টা করছে সরকার। এই মুহূর্তে কোভ্যাক্স এর বাইরে শুধুমাত্রসিনোভ্যাকের টিকা পাওয়া যাচ্ছে।

ওদিকে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত আরো ১৭৪ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ৬৯৫৯ জন রোগী শনাক্তের তথ্যজানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।


This free site is ad-supported. Learn more